অনলাইন নিউজ পোর্টাল ‘দ্যা ডেইলি ধূমকেতু’র প্রকাশক আলতাফ হোসেনর বাবা শামসুল হক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ আছর কাতলাপুর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। - খবর বিজ্ঞপ্তি'র।