1. selimsavar@gmail.com : khobar desk :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় হামলা ও মারধর: থানায় অভিযোগ সাভারে মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমি খারিজের চেষ্টা, দালালের কারাদণ্ড মাদকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার ভাঙচুর ও অগ্নিসংযোগ সাভারে মাইক্রোবাস চালককে জবাই করে হত্যা জীবনের ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ খুঁজতে ট্রাকেই নাড়ির টান সাভারে গাড়ীর বডি তৈরীর ওয়ার্কশপে ভয়াবহ আগুন বলিউড অভিনেত্রী মালাইকাকে নিয়ে নয়া গুঞ্জন কাপড়ের বিষাক্ত রং মিশিয়ে তৈরি হতো লাচ্ছা সেমাই, অভিযানে জরিমানা ঈদকে সামনে রেখে সাভারে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে সাভারে ভেজাল তেল ও নকল ডিটারজেন্ট কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

আশুলিয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে রুমানা আক্তার নামে ২ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় আঘাতের চিহ্ন ও হাতের কব্জিতে কাটা চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের দাবি হত্যার পর পালিয়েছে স্বামী।

শনিবার  সকালে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত রুমানা আক্তার রুমি (২৬) স্বামী বিল্লালের সঙ্গে আশুলিয়ার পবনারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত বিল্লালের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। নিহত রুমানা আক্তার রুমি স্থানীয় একটি চুলের টুপি তৈরির কারখানায় কাজ করতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে হত্যার পর পালিয়েছে স্বামী বিল্লাল। বিল্লালকে আটকের চেষ্টা চলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানায়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :

News Portal

News Portal Pro is a free ultimate magazine theme with creative design and powerful features that allow you to quickly and easily create a style to suit your needs.