1. selimsavar@gmail.com : khobar desk :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুক্তির মোড়ে লাম মেডিকেল সার্ভিসে রাতের আঁধারে চলে অসামাজিক কার্যকলাপ সাভার সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন সফল করতে প্রস্তুতি সভা ধূমকেতু’র প্রকাশক আলতাফ হোসেনের পিতার ইন্তেকাল ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ সাভারে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত সাভারে দাপিয়ে বেড়াচ্ছে যুবলীগ কর্মী সোহাগ অপপ্রচারের প্রতিবাদ ও ন্যায় বিচার দাবিতে সাভারে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন সাভারে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় হামলা ও মারধর: থানায় অভিযোগ সাভারে মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমি খারিজের চেষ্টা, দালালের কারাদণ্ড মাদকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুক্তির মোড়ে লাম মেডিকেল সার্ভিসে রাতের আঁধারে চলে অসামাজিক কার্যকলাপ

  • আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার : সাভার থানা রোডের মুক্তির মোড় এলাকায় ‘লাম মেডিকেল সার্ভিস’ নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গভীর রাতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সামগ্রী বিক্রির আড়ালে রাতারাতি বিপুল অর্থ উপার্জনের লোভে প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ চালানো হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

​অভিযোগ সূত্রে জানা যায়, দিনের বেলায় স্বাভাবিক ব্যবসা পরিচালনা করা হলেও রাতের আঁধারে প্রতিষ্ঠানটির চিত্র সম্পূর্ণ বদলে যায়। গভীর রাতে প্রতিষ্ঠানের ভেতর নারীদের নিয়ে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়, যা প্রায় প্রতিনিয়ত ঘটছে। সম্প্রতি এই অসামাজিক কার্যকলাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়।

​এলাকাবাসীর অভিযোগ, আবাসিক ও ব্যস্ততম একটি এলাকায় এমন কর্মকাণ্ডের ফলে স্থানীয় পরিবেশ ও যুবসমাজ মারাত্মক হুমকির মুখে পড়ছে। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে এই অপকর্ম চললেও সম্প্রতি ভিডিওটি প্রকাশ্যে আসায় পুরো সত্য বেরিয়ে এসেছে।

​এলাকার সচেতন নাগরিক ও সাধারণ ব্যবসায়ীরা দ্রুত তদন্ত সাপেক্ষে ‘লাম মেডিকেল সার্ভিস’-এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অসামাজিক কার্যকলাপের আস্তানাটি বন্ধের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন।

তবে প্রতিষ্ঠানটির মালিকদের একজন মাহিদুল মুঠোফোনে বলেন, বিষয়টা আমি জানার পর আমার তিনজন কর্মচারীকে চাকরিতে করেছি। তবে তিনি প্রশাসনকে বিষয়ে কোনো অবহিত করেননি বলেও জানান।

ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :

News Portal

News Portal Pro is a free ultimate magazine theme with creative design and powerful features that allow you to quickly and easily create a style to suit your needs.

03 October 2026

মুক্তির মোড়ে লাম মেডিকেল সার্ভিসে রাতের আঁধারে চলে অসামাজিক কার্যকলাপ

<< বিস্তারিত কমেন্টে >> |
khobar24
khobar24