1. selimsavar@gmail.com : khobar desk :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ সাভারে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত সাভারে দাপিয়ে বেড়াচ্ছে যুবলীগ কর্মী সোহাগ অপপ্রচারের প্রতিবাদ ও ন্যায় বিচার দাবিতে সাভারে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন সাভারে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় হামলা ও মারধর: থানায় অভিযোগ সাভারে মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমি খারিজের চেষ্টা, দালালের কারাদণ্ড মাদকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার ভাঙচুর ও অগ্নিসংযোগ সাভারে মাইক্রোবাস চালককে জবাই করে হত্যা জীবনের ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ খুঁজতে ট্রাকেই নাড়ির টান সাভারে গাড়ীর বডি তৈরীর ওয়ার্কশপে ভয়াবহ আগুন

উইন্ডিজকে কাঁদিয়ে সেমিফাইনালে ভারত

  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দৃশ্য। ছবি : বিসিসিআই

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল না থাকলেও অলিখিত ‘কোয়ার্টার ফাইনালে’ মুখোমুখি হয়েছিল ভারত আর ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের জন্যই সমীকরণটা ছিল খুব সোজা– জয়ের কোনো বিকল্প নেই। শুরু থেকে শেষ– দুর্দান্ত ব্যাটিংয়ে সেই সমীকরণ মেলান সান্জু স্যামসন। ঘরের মাঠের নীল সমুদ্রের গ্যালারিকে উচ্ছ্বাসে ভাসিয়ে দলকে তোলেন সেমিফাইনালে।

রোববার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ৪ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

বড় রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ২৯ রানের মাথায় বিদায় নেন ওপেনার অভিষেক শর্মা (১১ বলে ১০)। তিন নম্বরে নামা ইশান কিষাণও দায়িত্ব নিতে পারেননি। ৬ বলে ১০ রান করে দলীয় ৪১ রানের মাথায় বিদায় নেন তিনি।

এরপর ওপেনার সান্জু স্যামসনকে সঙ্গ দিতে আসেন অধিনায়ক সূর্যকুমার যাদব। দেখেশুনে শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ফিরেছেন ১৬ বলে ১৮ রান করে। তিলক ভার্মাও ফিরেছেন ১৫ বলে ২৭ রান করে ঝড় তোলার আভাস দিয়ে।

বাকিরা ইনিংস বড় করতে না পারলেও ভারতের আশার প্রদীপ হয়ে থাকেন স্যামসন। ইনিংসের পুরো সময়টা জুড়ে আগ্রাসী ব্যাটিং করে যান তিনি। হাফসেঞ্চুরি করে ছুটছিলেন সেঞ্চুরির দিকে। সেটি না পেলেও ফিরেছেন দলকে জিতিয়ে সেমিফাইনালে তুলে। অপরাজিত ছিলেন ৫০ বলে ৯৭ রানে। শিভাম দুবে অপরাজিত থাকেন ৪ বলে ৮ রানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে যৌথভাবে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন সামার জোসেফ আর জেসন হোল্ডার। একটি উইকেট পান আকিল হোসেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ আর রোস্টন চেজ। নির্বিঘ্নে পাওয়ার-প্লে কাটিয়ে দিয়ে গড়েছিলেন ৬৮ রানের জুটি। তবে একপ্রান্তে চেজ আগ্রাসী ব্যাটিং করলেও হোপ ছিলেন ধীরগতির। দেখেশুনে খেলার চেষ্টায়ও ইনিংস বড় করতে পারেননি তিনি। ৩৩ বলে ৩২ রান করে হোপ ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।

তিন নম্বরে নেমে ঝড়ো ব্যাটিং করছিলেন শিমরন হেটমায়ার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনিও। এক চার আর ২ ছক্কায় ১২ বলে ২৭ রান করে ফেরেন তিনি। এরপর বিদায় নেন চেজও। ২৫ বলে ৪০ রান করে ফেরেন তিনি। চারে নামা শেরফান রাদাফোর্ড অবশ্য ছিলেন ব্যর্থ (৯ বলে ১৪)।

শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে দুইশর কাছাকাছি পুঁজি এনে দেন রোভম্যান পাওয়েল আর জেসন হোল্ডার। পঞ্চম উইকেটে মাত্র ৩৫ বলে ৭৬ রানের অপরাজিত জুটি গড়েন এই দুজন। ১৯ বলে ৩৪ রানে পাওয়েল আর ২২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন হোল্ডার।

ভারতের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। একটি করে উইকেট যায় বরুণ চক্রবর্তী আর হার্দিক পান্ডিয়ার ঝুলিতে।

সূত্র: এনটিভি অনলাইন

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :

News Portal

News Portal Pro is a free ultimate magazine theme with creative design and powerful features that allow you to quickly and easily create a style to suit your needs.

01 March 2026

উইন্ডিজকে কাঁদিয়ে সেমিফাইনালে ভারত

<< বিস্তারিত কমেন্টে >> |
khobar24
khobar24