
নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারের গাড়ীর বডি তৈরীর একটি ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে একটি বাস সম্পূন পুড়ে গেছে। এছাড়াও পাশে থাকা কয়েটি বাস ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বেশকিছু মেরামত সরঞ্জাম পুড়ে গেছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় ‘সাভার ডিজিটাল বডি বিল্ডার্স ওয়ার্কশ’-এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওয়ার্কশপের ভেতর হঠাৎ বাস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ওয়ার্কশপে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে সাভার ও ট্যানারী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। তবে ততক্ষণে ওয়ার্কশপের থাকা একটি বাস সম্পূন পুড়ে গেছে। ও পাশের কয়েকটি বাস ক্ষতিগ্রস্থ হয়েছে।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাহিদুর রিয়াদ বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন পাশের অন্যান্য গাড়ীতে ছড়াতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা, শর্ট সার্কিট অথবা ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের ফুলকি থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।
Leave a Reply