
নিজস্ব প্রতিবেদক : সাভার পৌর এলাকার কাঞ্চনপুর মহল্লায় স্ত্রীর কাছে টাকা ও গচ্ছিত স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার শ^শুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। তখন তার বোন ও ভগ্নিপতিকেও মারধর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মো: রুপ মিয়া তার স্ত্রী রূপালীর নিকট দীর্ঘদিন ধরে বাড়ি করার জন্য ধাপে ধাপে ১০ লক্ষ টাকা এবং ১০ ভরি স্বর্ণালঙ্কার গচ্ছিত রাখেন। এরইমধ্যে রূপালী ওই টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে তার বাবার বাড়ি চলে যান। এরমধ্যে রুপ মিয়া গচ্ছিত সেই টাকা ও স্বর্ণালঙ্কার স্ত্রীর কাছে ফেরত চাইতে শ^শুড়ালয়ে গেলে সেখানে তাকে অকথ্যভাষায় গালাগালি করেন।
গত ৩০ মার্চ বিকেলে রুপ মিয়া তার শ্বশুরবাড়িতে গিয়ে পুনরায় গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাইতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে রুপ মিয়ার ওপর অতর্কিতে হামলা চালায় এবং তাকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তখন তার চিৎকারে বোন ববিতা (৩৩) ও ভগ্নিপতি সেলিম (৩৮) তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরও কাঠের বাট দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন।
এঘটনায় রুপ মিয়ার ছোট ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় তাহের (৫৫), আজমির (৩০), কাসমির (২৬), জাকির (৪৫), আরাফাত (৩০), রুপালী (৪০), রেখা (৪২) ও নিলাকে আসামী করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযেগ দায়ের করেছেন।
তবে বাদী সাদ্দাম হোসেন সঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা ভবিষ্যতে আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে এ নিয়ে আমরা শঙ্কিত।
এদিকে রুপ মিয়া অভিযোগ করে বলেন, আমার স্ত্রী রুপালী, শ^শুড় তাহের মাদক ব্যবসা করে। অঅমি মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আমাদের উপর হামলা করেছে। আমার গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে। এখন আমার বড় ছেলেকে তারা আটকিয়ে রাখছে আমার কাছে দুই লাখ টাকা দাবী করে শ^শুড় তাহের। সেই হচ্ছে বেদে পাড়ার মাদকের ডিলার। এই ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেছেন রুপ মিয়া।
সাভার মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি দ্রুত তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply