1. selimsavar@gmail.com : khobar desk :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে দাপিয়ে বেড়াচ্ছে যুবলীগ কর্মী সোহাগ অপপ্রচারের প্রতিবাদ ও ন্যায় বিচার দাবিতে সাভারে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন সাভারে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় হামলা ও মারধর: থানায় অভিযোগ সাভারে মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমি খারিজের চেষ্টা, দালালের কারাদণ্ড মাদকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার ভাঙচুর ও অগ্নিসংযোগ সাভারে মাইক্রোবাস চালককে জবাই করে হত্যা জীবনের ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ খুঁজতে ট্রাকেই নাড়ির টান সাভারে গাড়ীর বডি তৈরীর ওয়ার্কশপে ভয়াবহ আগুন বলিউড অভিনেত্রী মালাইকাকে নিয়ে নয়া গুঞ্জন কাপড়ের বিষাক্ত রং মিশিয়ে তৈরি হতো লাচ্ছা সেমাই, অভিযানে জরিমানা

সাভারে দাপিয়ে বেড়াচ্ছে যুবলীগ কর্মী সোহাগ

  • আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার : ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পরেও প্রকাশ্যে এলাকায দাপিয়ে বেড়াচ্ছেন যুবলীগ কর্মী সোহাগ। অথচ তার বাবা আওয়ামী লীগ নেতা ছাত্র জনতা হত্যা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

সাভার পৌরসভার বাড্ডা ভাটপাড়া এলাকায় চালিয়ে যাচ্ছেন সুদের ব্যবসা। মাস শেষে সুদের টাকা দিতে না পারলে চক্রবৃদ্ধি হারে নিরীহ মানুষের কাছ থেকে সুদের টাকা আদায় করছেন যুবলীগ কর্মী সোহাগের কথিত এনজিও। সুদের টাকা দিতে না পারলে মারধর ও হুমকী প্রদান করেন সোহাগ বাহিনী।

ভুক্তভোগী অনেকে অভিযোগ করেছেন, সুদের টাকা ঠিকমতো দিতে না পারায় মাঠের জমি, গরু এমনকি বসতভিটা পর্যন্ত জোরপূর্বক দখলে নাই যুবলীগ কর্মীর বাহিনী।

যুবলীগ কর্মী সোহাগ সাভার পৌর এলাকার জসিম উদ্দিনের ছেলে। জসিম উদ্দিন স্থানীয় আওয়ামী লীগ নেতা। ছাত্র জনতা হত্যা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আর এদিকে তার ছেলে যুবলীগ কর্মী এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলায় জমজমাটভাবে সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছে সোহাগ। সুদখোর সোহাগ দাপিয়ে বেড়ালেও তাদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী ও যুবলীগের নেতাকর্মীদের গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে যুবলীগ কর্মী সোহাগের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :

News Portal

News Portal Pro is a free ultimate magazine theme with creative design and powerful features that allow you to quickly and easily create a style to suit your needs.