1. selimsavar@gmail.com : khobar desk :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত সাভারে দাপিয়ে বেড়াচ্ছে যুবলীগ কর্মী সোহাগ অপপ্রচারের প্রতিবাদ ও ন্যায় বিচার দাবিতে সাভারে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন সাভারে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় হামলা ও মারধর: থানায় অভিযোগ সাভারে মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমি খারিজের চেষ্টা, দালালের কারাদণ্ড মাদকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার ভাঙচুর ও অগ্নিসংযোগ সাভারে মাইক্রোবাস চালককে জবাই করে হত্যা জীবনের ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ খুঁজতে ট্রাকেই নাড়ির টান সাভারে গাড়ীর বডি তৈরীর ওয়ার্কশপে ভয়াবহ আগুন বলিউড অভিনেত্রী মালাইকাকে নিয়ে নয়া গুঞ্জন

সাভারে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার : সাভারে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা।

বুধবার সাভারের ব্যাংক টাউন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সাভার সরকারি কলেজ ছাত্রদলের নেতা মোঃ আবির হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ওলামা দলের ১ নং যুগ্ন আহবায়ক তারেক মোঃ শাহরিয়ার ইসলাম, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ন আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম খান রুমান, কোমর উদ্দিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের নাজমুল ইসলাম সুমন, শেখ সোহাগ, জুলাই আহত ছাত্রদল নেতা তামিম, সাভার পৌর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান নিরব, রাশেদ, মারুফ, শাকিল, নিরব, হাসান, রিফাত, রিপন সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :

News Portal

News Portal Pro is a free ultimate magazine theme with creative design and powerful features that allow you to quickly and easily create a style to suit your needs.