1. selimsavar@gmail.com : khobar desk :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ সাভারে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত সাভারে দাপিয়ে বেড়াচ্ছে যুবলীগ কর্মী সোহাগ অপপ্রচারের প্রতিবাদ ও ন্যায় বিচার দাবিতে সাভারে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন সাভারে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় হামলা ও মারধর: থানায় অভিযোগ সাভারে মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমি খারিজের চেষ্টা, দালালের কারাদণ্ড মাদকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার ভাঙচুর ও অগ্নিসংযোগ সাভারে মাইক্রোবাস চালককে জবাই করে হত্যা জীবনের ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ খুঁজতে ট্রাকেই নাড়ির টান সাভারে গাড়ীর বডি তৈরীর ওয়ার্কশপে ভয়াবহ আগুন

সাভারে মাইক্রোবাস চালককে জবাই করে হত্যা

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার একটি হাউজিং এর ভিতরে ফাঁকা প্লট থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে জবাই করে হত্যা করা হয়েছে।

সোমবার দুপুরে হেমায়েতপুরের কান্দারচর আনন্দনগর হাউজিংয়ে স্বপনের ফাঁকা জমি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত মহিদুল ইসলাম (৩৪) ঝিনাইদহ জেলার সদর থানার চরমুরারীদহ গ্রামের আব্দুল সাত্তার মন্ডলের ছেলে। সে পেশায় মাইক্রোবাস চালক।

ট্যানারি পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, দুপুরে আনন্দনগর হাউজিংয়ে স্বপনের ফাঁকা জমিতে এক যুবকের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে সাভার ট্যানারী ফাঁড়ির পুলিশ ঘটনস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পড়নে নীল চেক শার্ট, কালো রংয়ের প্যান্ট, কালো জুতা ও কালো বেল্ট ছিল। পরে তার দেহ তল্লাশী করে জাতীয় পরিচয় পত্র থেকে নিহতের পরিচয় সনাক্ত করা হয়। রাতে যে কোন সময় তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :

News Portal

News Portal Pro is a free ultimate magazine theme with creative design and powerful features that allow you to quickly and easily create a style to suit your needs.

30 March 2026

সাভারে মাইক্রোবাস চালককে জবাই করে হত্যা

<< বিস্তারিত কমেন্টে >> |
khobar24
khobar24