1. selimsavar@gmail.com : khobar desk :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ সাভারে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত সাভারে দাপিয়ে বেড়াচ্ছে যুবলীগ কর্মী সোহাগ অপপ্রচারের প্রতিবাদ ও ন্যায় বিচার দাবিতে সাভারে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন সাভারে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় হামলা ও মারধর: থানায় অভিযোগ সাভারে মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমি খারিজের চেষ্টা, দালালের কারাদণ্ড মাদকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার ভাঙচুর ও অগ্নিসংযোগ সাভারে মাইক্রোবাস চালককে জবাই করে হত্যা জীবনের ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ খুঁজতে ট্রাকেই নাড়ির টান সাভারে গাড়ীর বডি তৈরীর ওয়ার্কশপে ভয়াবহ আগুন

বলিউড অভিনেত্রী মালাইকাকে নিয়ে নয়া গুঞ্জন

  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

অনলাইন ডেস্ক : ফের বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরার সম্পর্কের গুঞ্জন। গত বছর খবর ছড়ায়, হর্ষ মেটা নামে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি অন্য এক পুরুষের সঙ্গে দেখা গেল তাকে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি নাইট ক্লাবে আয়নার সামনে দাঁড়িয়ে সেই পুরুষের সঙ্গে নৃত্য করছেন মালাইকা। অভিনেত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন তিনি।

ভক্তদের ধারণা, মালাইকাকে জড়িয়ে ধরা পুরুষটি ভারতের জনপ্রিয় ডেটিং রিয়েলিটি শো ‘স্পিøটসভিলা’র তারকাখ্যাত সৌরভ বেদী। গুঞ্জন তার সঙ্গে প্রেম করছেন মালাইকা। দু’জনকে ঘনিষ্ঠভাবে দেখা যাওয়ার কারণে ভক্তরা প্রায় নিশ্চিত। তবে মালাইকা বা সৌরভ-কেউ এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। সৌরভ বেদীকে রিয়েলিটি শো ছাড়াও ‘চাঁদ জলনে লগা’ নামে একটি ধারাবাহিকে দেখা গেছে।

এদিকে, কিছুদিন আগে সামাজিক মাধ্যমে মালাইকার একটি ছবি ভাইরাল হয়। সেখানে ইতালির বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে এক পুরুষের সঙ্গে হাত দিয়ে জড়িয়ে থাকা অবস্থায় দেখা যায় তাকে।

নেটিজেনদের দাবি, ভালোবাসা দিবসে নতুন প্রেমিকের সঙ্গে রোমে সময় কাটিয়েছেন মালাইকা। সেখানে মালাইকার সঙ্গে ঘনিষ্ঠ পুরুষটি হর্ষ মেটা। ৩৩ বছর বয়সী হর্ষ বেলজিয়ামের হীরা ব্যবসায়ী।

জানা যায়, গত কয়েক মাস ধরে সম্পর্কে আছেন মালাইকা ও হর্ষ। কিন্তু সৌরভের সঙ্গে ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন জল্পনা।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :

News Portal

News Portal Pro is a free ultimate magazine theme with creative design and powerful features that allow you to quickly and easily create a style to suit your needs.

10 March 2026

বলিউড অভিনেত্রী মালাইকাকে নিয়ে নয়া গুঞ্জন

<< বিস্তারিত কমেন্টে >> |
khobar24
khobar24