1. selimsavar@gmail.com : khobar desk :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ সাভারে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত সাভারে দাপিয়ে বেড়াচ্ছে যুবলীগ কর্মী সোহাগ অপপ্রচারের প্রতিবাদ ও ন্যায় বিচার দাবিতে সাভারে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন সাভারে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় হামলা ও মারধর: থানায় অভিযোগ সাভারে মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমি খারিজের চেষ্টা, দালালের কারাদণ্ড মাদকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার ভাঙচুর ও অগ্নিসংযোগ সাভারে মাইক্রোবাস চালককে জবাই করে হত্যা জীবনের ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ খুঁজতে ট্রাকেই নাড়ির টান সাভারে গাড়ীর বডি তৈরীর ওয়ার্কশপে ভয়াবহ আগুন

ঈদ ‘ইত্যাদি’তে অর্ধশত বিদেশি নাগরিকের নাচ গান-অভিনয়

  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

অনলাইন ডেস্ক : ঈদের বিশেষ ইত্যাদি’র একটি জনপ্রিয় অংশ বিদেশিদের নিয়ে পর্ব। বিদেশিদের নিয়ে, বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্র উপস্থাপনের মাধ্যমে তুলে ধরা হয় বাংলা লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসঙ্গতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি। চমৎকার একটি শিক্ষামূলক বক্তব্যের মাধ্যমে শেষ হয় এই পর্বের। অনেকেই ভাবেন এতগুলো বিদেশি নিয়ে কীভাবে এই নাচ-গান-অভিনয় সম্ভব! এই অসাধারণ কাজটি একমাত্র হানিফ সংকেতই সম্ভব করেছেন।

এবারের পর্বে অংশগ্রহণ করেছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, স্পেন, রোমানিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক। যারা এদেশে বিভিন্ন দূতাবাস ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। আজকাল আত্মস্বার্থ, ব্যক্তি লোভ কেড়ে নিচ্ছে মানুষের মানবিক গুণ- মানব জন্মের শ্রেষ্ঠত্ব-সার্থকতা। এরা দেশ, জাতি ও সমাজের শত্রু। সুবিধাবাদী দ্বিমুখী স্বভাবের এসব মানুষদের নিয়েই করা হয়েছে বিদেশিদের পর্ব। রয়েছে একটি বিষয়ভিত্তিক গানের সঙ্গে নৃত্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, সংগীত পরিচালনা করেছেন মেহেদী।

বিদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে হানিফ সংকেত বলেন, ওরা অপেশাদার তবে অনেক পেশাদার শিল্পীরও ওদের কাছ থেকে শেখার আছে। কয়েকটি শব্দের একটি বাংলা বাক্যকে আয়ত্তে আনতে তারা যে পরিমাণ মহড়া দেয়, তা অকল্পনীয়। বিশেষ করে বিদেশিদের সময় জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট, সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। দিনের পরিচয়ে বিদেশিদের সঙ্গে যে আত্মিক বন্ধন তৈরি হয়- তা কখনোই ভোলার নয়। আশা করি, এবারের পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে। ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিক্‌স লিমিটেড।

সূত্র: মানবজমিন অনলাইন।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :

News Portal

News Portal Pro is a free ultimate magazine theme with creative design and powerful features that allow you to quickly and easily create a style to suit your needs.

01 March 2026

ঈদ ‘ইত্যাদি’তে অর্ধশত বিদেশি নাগরিকের নাচ গান-অভিনয়

<< বিস্তারিত কমেন্টে >> |
khobar24
khobar24