1. selimsavar@gmail.com : khobar desk :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ সাভারে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত সাভারে দাপিয়ে বেড়াচ্ছে যুবলীগ কর্মী সোহাগ অপপ্রচারের প্রতিবাদ ও ন্যায় বিচার দাবিতে সাভারে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন সাভারে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় হামলা ও মারধর: থানায় অভিযোগ সাভারে মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমি খারিজের চেষ্টা, দালালের কারাদণ্ড মাদকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার ভাঙচুর ও অগ্নিসংযোগ সাভারে মাইক্রোবাস চালককে জবাই করে হত্যা জীবনের ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ খুঁজতে ট্রাকেই নাড়ির টান সাভারে গাড়ীর বডি তৈরীর ওয়ার্কশপে ভয়াবহ আগুন

ধামরাইয়ে কাভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্যসহ নিহত ২

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ধামরাই প্রতিনিধি, খবর টোয়েন্টিফোর ডটকম:

ঢাকার ধামরাইয়ে ক্যাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় ক্যাভার্ডভানটি জব্দ ও চালককে আটক করেছে ধামরাই থানার পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে নিহত পুলিশ সদস্য ও হাসপাতাল থেকে অপরজনের মরদেহ উদ্ধার করেছেন তারা। বৃহস্পতিবার বিকেলে ধামরাই উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল তারেক হোসেন মল্লিক (৩৭) ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের সামছুল হক মল্লিকের ছেলে। এছাড়া নিহত আব্দুল কুদ্দুস (৬৫) কুশুরা ইউনিয়নের সিংশ্রী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।

ধামরাই থানার পুলিশ ও স্থানীয়রা জানান, রাজধানী ঢাকায় পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে ধামরাইয়ের রাজাপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলে। এতে তারেক ও বাইসাইকেলের চালক আব্দুল কুদ্দুস সড়কে ছিটকে পড়লে বিপরীতমূখী একটি সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মারা যান। কুদ্দুসকে গুরুতর আহত অবস্থায় ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খরব পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করেন ধামরাই থানার পুলিশ। এছাড়া কাভার্ডভ্যান চালক শাহীন হাওলাদারকে (৩৫) আটক ও কাভার্ডভ্যান জব্দ করে পুলিশ।

ধামরাই থানা উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার মৃধা বলেন, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই পুলিশ সদস্য নিহত হন। সাইকেল চালককে ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। তিনিও মারা গেছেন। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান জব্দসহ চালককে আটক করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :

News Portal

News Portal Pro is a free ultimate magazine theme with creative design and powerful features that allow you to quickly and easily create a style to suit your needs.

05 March 2026

ধামরাইয়ে কাভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্যসহ নিহত ২

<< বিস্তারিত কমেন্টে >> |
khobar24
khobar24