1. selimsavar@gmail.com : khobar desk :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় হামলা ও মারধর: থানায় অভিযোগ সাভারে মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমি খারিজের চেষ্টা, দালালের কারাদণ্ড মাদকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার ভাঙচুর ও অগ্নিসংযোগ সাভারে মাইক্রোবাস চালককে জবাই করে হত্যা জীবনের ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ খুঁজতে ট্রাকেই নাড়ির টান সাভারে গাড়ীর বডি তৈরীর ওয়ার্কশপে ভয়াবহ আগুন বলিউড অভিনেত্রী মালাইকাকে নিয়ে নয়া গুঞ্জন কাপড়ের বিষাক্ত রং মিশিয়ে তৈরি হতো লাচ্ছা সেমাই, অভিযানে জরিমানা ঈদকে সামনে রেখে সাভারে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে সাভারে ভেজাল তেল ও নকল ডিটারজেন্ট কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

আফগানিস্তানে হামলায় ২৭৪ তালেবান যোদ্ধা নিহত : পাকিস্তান

  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
আফগানিস্তানের তোরখাম এলাকায় পাকিস্তানের হামলার সময় উদ্বিগ্ন স্থানীয় লোকজন। ছবি : এএফপি

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ২৭৪ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

শুক্রবার পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, হামলায় ২৭৪ জন তালেবান যোদ্ধা নিহতের পাশাপাশি আহত হয়েছে আরও ৪০০ জন। খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার।

আহমেদ শরিফ চৌধুরী আরও বলেন, পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের ১১৫টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস করে দেওয়া হয়েছে।

তবে আলজাজিরা নিরপেক্ষভাবে হতাহতের সংখ্যা ও ধ্বংস হওয়া এসব সামরিক যুদ্ধাস্ত্রের সংখ্যার বিষয়টি যাচাই করতে পারেনি।

অন্যদিকে, পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের ২২টি এলাকাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। হামলায় আফগানিস্তানের ৮৩টি সামরিক চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ১৭টি চৌকি দখল করে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ওই মুখপাত্র আরও জানান, সংঘাতে পাকিস্তানের ১২ জন সৈন্য নিহত এবং আরও ২৭ জন আহত হয়েছে।

তবে এসব তথ্যও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা।

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :

News Portal

News Portal Pro is a free ultimate magazine theme with creative design and powerful features that allow you to quickly and easily create a style to suit your needs.