1. selimsavar@gmail.com : khobar desk :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় হামলা ও মারধর: থানায় অভিযোগ সাভারে মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমি খারিজের চেষ্টা, দালালের কারাদণ্ড মাদকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার ভাঙচুর ও অগ্নিসংযোগ সাভারে মাইক্রোবাস চালককে জবাই করে হত্যা জীবনের ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ খুঁজতে ট্রাকেই নাড়ির টান সাভারে গাড়ীর বডি তৈরীর ওয়ার্কশপে ভয়াবহ আগুন বলিউড অভিনেত্রী মালাইকাকে নিয়ে নয়া গুঞ্জন কাপড়ের বিষাক্ত রং মিশিয়ে তৈরি হতো লাচ্ছা সেমাই, অভিযানে জরিমানা ঈদকে সামনে রেখে সাভারে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে সাভারে ভেজাল তেল ও নকল ডিটারজেন্ট কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

সাভারে গ্রেপ্তার এড়াতে ডজন মামলার আসামিও বিএনপিতে ভেড়ার চেষ্টা

  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
মমতাজ উদ্দিন ওরফে মোন্তাজ

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক পটপরিবর্তন ও গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অনেকেই বিএনপি’র নেতাদের সাথে ছবি তুলে ও তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপি ঘরানার দাবি করছেন।

ছাত্রজনতা হত্যাসহ ডজন ডজন মামলার আসামি পদ ধারি নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার এড়াতে বিএনপির ছায়াতলে এসে নিজেকে রক্ষার চেষ্টা চালাচ্ছে।

এরকম একজন মমতাজ উদ্দিন ওরফে মোন্তাজ। তিনি ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলাসহ সাভার ও আশুলিয়া থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারের ভয়ে কিছুদিন আত্মগোপনে থাকলেও এখন স্থানীয় বিএনপি নেতাদের ছায়াতলে এসে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

অথচ গত ৫ই আগস্ট এর আগেও ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন ওরফে মোন্তাজ বিভিন্ন সভা সমাবেশে বিএনপির সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে নানা কটুক্তি কর বক্তব্য দিয়েছেন। এছাড়া সাভারের সংসদ সদস্য ডঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে নিয়েও বিভিন্ন মন্তব্য করেছেন। সেসব বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

কৃষক লীগ নেতা মমতাজ উদ্দিন বিএনপিতে ভেড়ার চেষ্টার ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই তাকে ‘সুবিধাবাদী নেতা’ হিসেবে আখ্যা দিয়েছেন। সমালোচকদের মতে, মামলা ও পুলিশের গ্রেপ্তার এড়াতেই মমতাজ উদ্দিনের মতো

অনেক নেতাকর্মী দলবদল করছেন। আবার সাধারণ মানুষের অনেকেই প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের দলে ভিড়িয়ে বিএনপি তাদের রাজনৈতিক নৈতিকতাকে ক্ষুণ্ন করছে কিনা।

ডজন মামলার আসামি কৃষকলীগ নেতা মমতাজ উদ্দিনের বিষয়ের আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, মামলার আসামি যেই হোক কেউ পার পাবে না। অবশ্যই তাকেও আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে কৃষকলীগ নেতা মমতাজ উদ্দিন বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টার বিষয়ে জানতে একাধিকবার ফোন করলেও তার দুটি নাম্বার বন্ধ পাওয়া যায়।

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :

News Portal

News Portal Pro is a free ultimate magazine theme with creative design and powerful features that allow you to quickly and easily create a style to suit your needs.