1. selimsavar@gmail.com : khobar desk :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় হামলা ও মারধর: থানায় অভিযোগ সাভারে মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমি খারিজের চেষ্টা, দালালের কারাদণ্ড মাদকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার ভাঙচুর ও অগ্নিসংযোগ সাভারে মাইক্রোবাস চালককে জবাই করে হত্যা জীবনের ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ খুঁজতে ট্রাকেই নাড়ির টান সাভারে গাড়ীর বডি তৈরীর ওয়ার্কশপে ভয়াবহ আগুন বলিউড অভিনেত্রী মালাইকাকে নিয়ে নয়া গুঞ্জন কাপড়ের বিষাক্ত রং মিশিয়ে তৈরি হতো লাচ্ছা সেমাই, অভিযানে জরিমানা ঈদকে সামনে রেখে সাভারে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে সাভারে ভেজাল তেল ও নকল ডিটারজেন্ট কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

কাপড়ের বিষাক্ত রং মিশিয়ে তৈরি হতো লাচ্ছা সেমাই, অভিযানে জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারে কাপড়ের বিষাক্ত রং মিশিয়ে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে একটি কারখানায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরীর অভিযোগের অপর একটি বেকারিতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া লেকসিটি এলাকায় সেমাই কারখানায় এবং মোহাম্মদিয়া বেকারিতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসানুজ্জামান।

অভিযানে সেমাই কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কারখানার বিষাক্ত রং মিশানো, নিম্ন মানের তেল ব্যবহার, বিএসটিআইয়ের অনুমতি না থাকায়, ভুল ঠিকানা ব্যবহার করার অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ২০০ কেজি তৈরি সেমাই ধ্বংস করা হয়।

পরে পাশে থাকা মোহাম্মদিয়া বেকারিতে ক্যামিকেল, হাইডোস ব্যবহার, অগ্রিম উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তির্নের তারিখ না থাকা, মেয়াদ উত্তির্ন খাদ্য রং ব্যবহার, মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসানুজ্জামান বলেন, কাপড়ের বিষাক্ত রং মিশিয়ে লাচ্ছা সেমাই তৈরি করা হতো। স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রাথমিকভাবে জরিমানা করে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :

News Portal

News Portal Pro is a free ultimate magazine theme with creative design and powerful features that allow you to quickly and easily create a style to suit your needs.