1. selimsavar@gmail.com : khobar desk :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় হামলা ও মারধর: থানায় অভিযোগ সাভারে মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমি খারিজের চেষ্টা, দালালের কারাদণ্ড মাদকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার ভাঙচুর ও অগ্নিসংযোগ সাভারে মাইক্রোবাস চালককে জবাই করে হত্যা জীবনের ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ খুঁজতে ট্রাকেই নাড়ির টান সাভারে গাড়ীর বডি তৈরীর ওয়ার্কশপে ভয়াবহ আগুন বলিউড অভিনেত্রী মালাইকাকে নিয়ে নয়া গুঞ্জন কাপড়ের বিষাক্ত রং মিশিয়ে তৈরি হতো লাচ্ছা সেমাই, অভিযানে জরিমানা ঈদকে সামনে রেখে সাভারে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে সাভারে ভেজাল তেল ও নকল ডিটারজেন্ট কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

জীবনের ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ খুঁজতে ট্রাকেই নাড়ির টান

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাভারের শিল্পাঞ্চল ও এর আশপাশের এলাকার ঘরমুখো মানুষের স্রোত নামতে শুরু করেছে মহাসড়কে। তবে পর্যাপ্ত গণপরিবহনের অভাব এবং অতিরিক্ত ভাড়ার অজুহাতে এক শ্রেণির নিম্ন আয়ের মানুষ জীবনের চরম ঝুঁকি নিয়ে ট্রাকে চড়ে নাড়ির টানে বাড়ি ফিরছেন।

সাভারের ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে দেখা গেছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী শত শত যাত্রী মালবাহী ট্রাকে চড়ে গন্তব্যে রওনা হয়েছেন। বড় বড় ট্রাকে ত্রিপল বিছিয়ে তার ওপর নারী, পুরুষ ও শিশুদের তোলা হচ্ছে। আবার মালবাহী ট্রাকের উপর অনেককে মই দিয়ে উঠতে দেখা গেছে।

​যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসের টিকিট না পাওয়া অথবা টিকিটের আকাশচুম্বী দামের কারণেই তারা এই অনিরাপদ পথ বেছে নিয়েছেন। বিশেষ করে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকদের একটি বড় অংশ অল্প খরচে বাড়ি ফিরতে ট্রাক বা পিকআপ ভ্যানকে শেষ সম্বল হিসেবে দেখছেন।

রোকসানা আক্তার নামে এক পোশাক শ্রমিক বলেন, বাসে টিকিট পাই না, আর পাইলেও দাম ডাবল। পরিবার নিয়ে বাড়ি তো যাইতে হবে, তাই বাধ্য হয়ে ট্রাকে উঠছি।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ শাহজাহান বলেন, ​খোলা ট্রাকে বা মালামালের ওপর বসে ভ্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তীব্র রোদ, ধুলোবালি এবং মহাসড়কে দ্রুতগতির যানবাহনের মাঝে এভাবে যাতায়াত যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। আমরা হাইওয়ে পুলিশ সর্বদা তৎপর। আজও কয়েকজনকে ট্রাকের উপর থেকে নামিয়ে দিয়েছি। মানুষ নিজেরা যদি সচেতন না হয় ঝুঁকিপূর্ণ যাতায়াত বন্ধ করা সম্ভব নয়।

এদিকে, মহাসড়কে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও মালবাহী ট্রাকের উপর উঠে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

খবরটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন :

News Portal

News Portal Pro is a free ultimate magazine theme with creative design and powerful features that allow you to quickly and easily create a style to suit your needs.